ফেসবুক থেকে রিমুভ করা হচ্ছে শতাধিক অ্যাপ্লিকেশন

 



সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে যে  টুইটার, ট্রাম্বলার ইত্যাদি বিভিন্ন ইন্টারনেট অ্যাপ্লিকেশন ফেসবুকের সাথে যুক্ত হতে পারবে না। ফেসবুক থেকে অবৈধ্যভাবে তথ্য হাতিয়ে নিয়েছে বলে অনেক অ্যাপ্লিকেশনকে সরিয়ে ফেলা হয়েছে ফেসবুক থেকে।


ফেসবুক বরাবরই ইউজারের গোপনীয়তা রক্ষা করে এসেছে। কিন্তু টুইটারের মত ওপেন অ্যাপ্লিকেশনগুলো ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের অনেক তথ্য নানা কাজে ব্যবহার করছে।


ফেসবুকের প্রোডাক্ট পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ইমি আর্চিবং এক ব্লগ পোস্টে বলেছেন, “ফেসবুক নেটওয়ার্কে থাকা অ্যাপ্লিকেশনগুলোকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।” তিনি আরো বলেন, “ব্যবহারকারীর তথ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি তদন্ত অব্যাহত রাখব।”  


কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক থেকে আট কোটি সত্তর লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়েছে। “কেমব্রিজ অ্যানালিটিকা” মূলত লন্ডনভিত্তিক একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান। এটি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছিল বলে নানা ধরনের কথার সৃষ্টি হচ্ছে। এসব কেলেঙ্কারি মোচনে এবং গ্রাহকের নিরাপত্তার স্বার্থে ফেসবুক প্রায় চার শতাধিক অ্যাাপ্লিকেশন সরিয়ে নিচ্ছে।


ফেসবুকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলেন, “এই ধরনের পদক্ষেপ নেয়ার ফলে ভবিষ্যতে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত থাকবে।”

Comments