এক গ্যারেজে যাত্রা শুরু করেছিল বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন খ্যাত, “গুগল”।
মঙ্গলবার এক ব্লগ পোস্টে গুগল জানায়, “৪ সেপ্টেম্বর গুগল ইনকর্পোরেটেড যাত্রা শুরু করে কিন্তু এক দশকের বেশি সময় ধরে আমরা ২৭ সেপ্টেম্বর জন্মদিন পালন করে আসছি এবং তা বার্ষিক ডুডল দিয়ে।”গুগলের দুইজন প্রতিষ্ঠাতা স্ট্যানফোর্ডের গ্রেড স্কুলে “ব্যাকরব” নামে একটি সেবা তৈরি করে যা ওয়েবকে ক্রল করবে এবং এর পেজগুলিকে রেঙ্ক করবে। অবশেষে, তারা তাদের সার্চ ইঞ্জিনকে গুগল নামকরণ করেন।
দুই দশক পর, গুগল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোম্পানিগুলির মাঝে একটি হিসেবে বিশ্ব দরবারে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানটির এখন সাতটি পণ্য রয়েছে, যা প্রতি মাসে বিশ্বব্যাপী একশ কোটির বেশি গ্রাহক ব্যবহার করে থাকেন।
প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ইউটিউব কিনেছিল। গুগলের আরেকটি সেবা অ্যান্ড্রয়েড, যা তার মোবাইল অপারেটিং সিস্টেমের মাধ্যমে স্মার্টফোনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল।
২০১৫ সালে গুগলের প্যারেন্ট কোম্পানি “অ্যালফাবেট” সেলফ ড্রাইভিং গাড়ি তৈরি করে। তাছাড়া গুগল ক্যান্সার দূর করার উপায় খুঁজে চলেছে এবং সেই সাথে স্মার্ট শহর নির্মাণের চেষ্টা করছে।
বিশ্বের বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানটি তার বিশাল তথ্য সংগ্রহের প্রচেষ্টার জন্য আরো বেশি সমালোচনার সম্মুখীন হচ্ছে। প্রশংসার পাশাপাশি নিন্দিতও হচ্ছে। ভুল তথ্য ইউটিউবে প্রবাহিত হওয়ার ফলে তাদেরকে সমালোচনার সম্মুখীন হতে হয়।
যদিও প্রতিষ্ঠার সময় মেনলো পার্ক গ্যারেজে হাতেগোনা কয়েকজন কর্মী ছিল গুগলের কিন্তু বর্তমান সময়ে প্রায় ৬০টি দেশে হাজার হাজার কর্মী ও কার্যালয় রয়েছে প্রতিষ্ঠানটির।

Comments
Post a Comment