কাসোর্জোর দ্বি-বৃক্ষ!

 
ইতালির পিমন্টের গানা এবং কাসোর্জোর মধ্যে একটি খুব ভিন্ন রকমের গাছ জন্মে। যাকে ইতালিতে সবাই ''দ্বি-বৃক্ষ'' বা ''Bialbero de Casorzo'' নামে চিনে । কাসোর্জোর এই গাছকে দ্বি-বৃক্ষ বলার পিছনের কারণ হল, এই দ্বি-বৃক্ষ সত্যিকার অর্থে দুটি বৃক্ষের সম্মিলিত রূপ। একটি তুঁত গাছের উপরে একটি চেরি গাছ জন্মানোর ফলে একে এমন নামকরণ করা হয়েছে। চেরি গাছটি খুব ভালভাবেই তুঁত গাছের উপরে বেড়ে উঠেছে। একে অনেকে আবার গানার দ্বি-বৃক্ষ বা গানা'স ডাবাল ট্রি নামেও ডাকে। 
এটি কিভাবে ঘটেছে সে ব্যাপারে নিশ্চিতভাবে কেউ জানে না। সম্ভবত কিছু পাখি তুঁত গাছের উপরের অংশে বীজ ফেলে যায়। হোস্ট গাছের ফাঁপা কান্ডের মাধ্যমে পরবর্তীতে হয়তো চেরি গাছটির শিকড় মাটির কাছাকাছি পৌঁছতে পেরেছে। যদিও একটি গাছের উপর অন্য আরেকটি গাছের ক্রমবর্ধমান হওয়ার ব্যাপারটি অস্বাভাবিক নয়।

Comments

Post a Comment